রবিবার, ২২ মার্চ, ২০২৬

হৃদয় কথন - সার্বিয়ান কবিতার বাংলা অনুবাদ

 সার্বিয়ান মূল লেখক: মেলেনি পচিনস্কি

ভাবানুবাদ : রি হোসাইন

দিন কেটে যায় স্নিগ্ধ আবেশে,
তুমি থাকলে মনের আশেপাশে।
তোমার কোমল উষ্ণ পরশে,
শুশ্রূষা পায় বুকের বাম পাশে।

আর কিছুই তো চাই না আমি আর,
তোমার সাথেই হোক না জীবন পার।
"তুমি" হবো তোমার কবিতার,
উচ্চারিত স্লোগান ভালোবাসার।

আজকে জীবন উদ্ভাসিত আলোয়,
ভাবনা মেলায় একজোট অবলীলায়।
নাইবা থাকো তুমি দৃষ্টিসীমায়,
আত্মা মোদের একের ভিতর হারায়।

©রি হোসাইন এবং মেলেনি পচিনস্কি
____ ___ ___ ___
সার্বিয়ান ভাষায় মূল কবিতাটি:
У ОТКУЦАЈУ СРЦА
Дан протиче нежно
када си ми близу.
У грудима, на врховима прстију,
осећам твоју лековиту топлину.
Не треба ми пуно,
док мој дан мили, радосно.
Твоја доброта и речи грле,
док шапућу да ме воле.
Живот сија и добро је све,
јер су нам мисли исте.
Није тегобна даљина, када су
душе једна другој права мера.
Милена Пчињски
__________________________________
বি: দ্র: কবিতার কোন শাব্দিক অনুবাদ যথাযথ হয়না। কবিতা হয় ভাবানুবাদ। আমি কেবল ভাবানুবাদ করেছি। তাই এটা হুবুহু শব্দের অনুবাদ নয়।

সুচিন্তা - সার্বিয়ান কবিতার অনুবাদ

 সুচিন্তা

♥♥♥
মূল কবি: ভেসনা এম. পেত্রোভিচ 🇷🇸
ভাবানুবাদ : রি হোসাইন Bangladesh
সুচিন্তা, তুমি ছড়িয়ে যাও—
প্রতিটি ঘরে, বাজারে, ধর্মশালায়,
সবখানে, সম্পূর্ণ গ্রহে...
সাথে করে নিয়ে যাও সুখ, শান্তি
আর একগুচ্ছ ভালোবাসা।

চুলে একটি ঘাসফুল গুঁজে
হেসে হেসে ভাসিয়ে দাও রাস্তাঘাট,
যেন পায়ের কোমল পদচিহ্নে
এঁকে যায় বাসন্তী আল্পনা।

পৃথিবীর প্রতিটি প্রাণী
নিঃশ্বাস নিক তোমার সুবাসে,
তারপর, খুশি হয়ে যাক;
হেসে হেসে গড়িয়ে মাড়িয়ে যাক যুদ্ধ,
পাষাণেরও মন ভালো হয়ে যাক।

সুচিন্তা, তুমি ছড়িয়ে যাও
প্রেমিকার মতো, সমস্ত জুড়ে—
এমনকি যুদ্ধবাজ, পাষাণ হৃদয়েও।

POZITIVNE MISLI (Original)
Author: Vesna M. Petrović 🇷🇸
Pozitivne misli
neka te svuda prate.
Širi ih, planetom celom.
Neka u svačiji dom svrate.
Pozitivna misao
sreću donosi!
S' cvetom u kosi
s' osmehom na licu
ukrasi svaku ulicu!
Blagost i radost
širi na svakom koraku!
Svako biće na zemlji
u vazduhu, u vodi,
radost neka oseti.
Neka se množe i šire
misli pozitivne.