বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

তুমি-২০




উত্সুক রোদ উকি দিলো পাজর পেরিয়ে
এত উত্তাপে তুমি বেসামাল প্রেম দেখা পাবে
তবে কি আমায় ছুবে ..........

প্রেমিক -১৯




ভেতরে আরো কিছু আগুন ছিল
তোমার পিপাসা ফুরিয়ে গেলো
অসমাপ্ত ফাল্গুনে 
প্রেমিক জ্বেলে দিল কৃষ্ণচূড়া

বুধবার, ৯ মে, ২০১২

বিপ্লবী- ১৭



কিছু আলো অপূর্ণ থাকলে জোনাকির অভিমান ভাঙ্গে
রাত্র আর আধারের যুগল বিলাপে
লজ্জিত চাদ ও নত হও জাকালো জোনাকে

জোনাকির সূর্য অস্তিত্ব রাখেনা
জ্বলিয়ে বাচুক জ্বালিয়ে আগুনের পাখনা

কালো কবিতা-১৪



জবাবের খাতায় কিছু নির্বোধ সমুদ্র লিখেছি
তোমার প্রশ্ন গুলো
সারা রাত আধার একে গেলো ... শূন্য দৃশ্যপটে
উদ্ভ্রান্ত মৃত্যুর কাছাকাছি জীবনের দায় নিয়ে .....

মঙ্গলবার, ৮ মে, ২০১২

যে কথা গুলো ভাঙ্গতে হবে


যে কথা গুলো ভাঙ্গতে হবে
সেগুলো একে একে নরম রাবারের মত হয়ে যাচ্ছে থলথলে
পেচিয়ে যাচ্ছে .... আমার সমস্ত শক্তি এখন অর্থহীন
সুযোগের ব্যবহার করে ফেলা তোমার আদতে
আরো কিছু শ্রবণ ... আমি কেবল পেচিয়ে যাচ্ছি
জালে আটকে পরা মাছের মত
এলোমেলো কবিতার শক্তি ফুরোচ্ছে দ্রুত

কথা গুলো আমাদের বিভ্রান্ত করে
কথা গুলো মানুষের কথার মত এবং প্রথমত নিখাদ শক্ত
কথা গুলো অনুরূপ দর্শনে মহান প্রতিম
অথচ সেগুলো মিথ্যে ... সেগুলো মিথ্যে ?
কথা গুলো ভাঙ্গতে হবে ... ভাঙ্গতে হবেই .....

তর্কের খাতিরে আর তর্ক করবো কত
আমার সমস্ত শক্তি এখন অর্থহীন
এলোমেলো কবিতার শক্তি ফুরোচ্ছে দ্রুত

রবিবার, ৬ মে, ২০১২

প্রেমিক-১৮



কত কিছুই তো তোমার জানার বাইরে থাকে
যেমন, খোপার ফুলের রুগ্ন পরাগ
কিংবা দৃষ্টিক্ষুধার বিক্ষোভে ক্লান্ত যুবকের চোখ


শুধু প্রেমিক জানে
বিবর্ণ প্রতিক্ষার বিপ্লব

প্রেমিক ১৭



এখনো দ্বিধাগ্রস্থ পথিক
আর তোমার সড়কের প্রহরীরা এখনো এসব বলাবলি করে
আমি মহাবীর নই, ভালবাসার শেকল আমারই পায়ে

তোমাকে কি বলে দেবে কেউ
ভালবাসার শেকল আমারই পায়ে
যাযাবর প্রেমিক আমি, প্রতারক সময়ের দায়ে

শনিবার, ৫ মে, ২০১২

প্রেমিক-১৬



অনুভুতিটা ভেতরে আছে
থেকে যাবে মৃত্যু অবধি
তুমি থাক আর নাই থাক
প্রেম করে যাব নিরবধি

প্রেমিক প্রেমিক অনুভুতিটা থেকেই যাবে

বিপ্লবী-১৬

তুমি মানুষত্ব বিক্রি করে জীবন কিনেছ দারুন 
আমি মৃত্যুর দাম দিয়ে মানুষ হয়েছি 
তোমার চোখের ফানুসে বিপ্লব রেখে যাবো এখন 

মৃত্যুর চোখ ফাকি দিয়ে আমার জীবনের ইতিহাস মেপে দেখো 
তোমার তো আবার মৃত্যু হয় যখন তখন 

মানুষ বিপ্লব করে 
মানুষের মৃত্যু হয় না 

বুধবার, ২ মে, ২০১২

বিপ্লবী-১৫



তারপর ও বেচে থাকাই কিছু সহজ সমীকরণ
মৃত্যু এখনো জটিল থেকে জটিলতর
সাহসী নাবিক মূলত ঝড়ের ভয়কবলিত নয়
অথচ তারাহীন রাতে অসহায়
এখনো মৃত্যু মানেই আরো কত কিছু

জীবন যেখানে নির্মম
সেখানে মৃত্যু মূল্যহীন, কোনো সমাধান নয়!

আমি তোমাদের বলি, মৃত্যু কোনো অংক নয়
সুতরাং বিপ্লবে কেন ভয় ?

মঙ্গলবার, ১ মে, ২০১২

বিপ্লবী-১৪

কল কব্জা আওয়াজ তুলতে জানে 
মূক শ্রমিকের উত্পাদিত প্রাণে 
রক্তে তাদের দুরন্ত বিপ্লব 
ঘামের বিজয় নিবির উত্পাদনে

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

তুমি-১৯




আমার দুরন্ত বেলাগুলো মৌমাছি হয়েছিল
তুমি কি ফুল ছিলে
মধুর মোড়কে কি ভিশন বিষ দিয়েছিলে

সেই বিষে আজও আমি মরে যাই
মরে যাই
আমাদের চারপাশটা অন্ধকার ফাল্গুনে বোঝাই

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

বিপ্লবী -১৩



প্রজাপতি পাখাতেও বিপ্লব রচনা করে
অথচ বিপ্লব তোমার অশ্রুতে অশ্রুতে ঝরে
যে বিপ্লব প্রজাপতি জানে
সে বিপ্লব তুমি কেন জানো না

নষ্ট ফুলের পরাগে আমাদের বিপ্লবের ঠিকানা

বিপ্লবী-১২



আমি আমার মৃত্যু নিয়ে বিভ্রান্ত নই
তাই যখন ক্ষুধার্ত হই, মৃত্যুকেই বের করে করে খাই
সুতরাং তুমি পরাজিত হবে
মৃত্যু ও ক্ষুধার যৌথ বিপ্লবে


শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

বিপ্লবী ১১

আমদের বিপ্লব এখন গণিকার চোখের ভিতর 
আমি সেই অশ্রুর অপেক্ষায়

বিপ্লবী-১০



জোনাকির মৃত শরীরে ধানের গন্ধ ছিল
এখনো বিপ্লব অবিরত জ্বলে আর নিভে
প্রমানিত হলো
বিপ্লবী জোনাকিরা কৃষক ছিল

এখনো বিপ্লব অবিরত জ্বলে আর নিভে

মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২

বিপ্লবী-৯



পরিচিত হোক রক্তের অনু পরমানু
তিতকুটে লবনের স্বদে কিছু নতজানু গুলো
এই বার কিছু গোলাপের ঘ্রাণ দায় শোধাবে
এই বার বিপ্লব হোক লোহিত লবনে

বিপ্লবী-৮



আকাশ পেয়েছি কিছু উত্তরাধিকারে
কিছু বাতাস জন্মে সেখানে
মাঝে মাঝে সূর্য আর কিছু জোনাকি বেড়াতে আসে

খুব লোভ হলে উকি ঝুকি দিও
বিপ্লব জমা হবে উদাস হুতাশে তারপর
কিছু ঝর কেড়ে নিও বৈশাখ মাসে

বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১২

বিপ্লবী -৭


বিপ্লবী -৭

ভেতরে সে আছে
কিছু সবুজ আর কিছু অমৃত আগুন নিয়ে
ভেতরে ভেতরে

কাছাকাছি স্বপ্নের ঢেউ
দুলিয়ে ভুলিয়ে
কিছু অশ্রুর সাহসে আমি খুব মৃদু
মৃদু থেকে মৃদুতর ডাকি

ভেতরে ভেতরে সারা দিচ্ছে কেউ
আমি জানি

দেখেনিও ঝর হবে অভিমানী

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

তুমি-১৮



ভেতরে কিছু পুড়ে গেল
সেখানে একটা নদী ছিল আর অযথাই কিছু ঝর বাসা বেধেছিল
সব পুড়ে গেল

পলকের বার্নিশ করা উদ্দাম আগুন
কিছু রাত বাকি ছিল সেও অযথাই
সব খেয়ে নিল
রাক্ষসী সব খেয নিল

ভালবাসা আহত পাখির ডানায়
ভর করে অজানায় চলে যায়

তুমি দারুন সাজতে জানো।।