শুক্রবার, ২০ জুলাই, ২০১২

প্রেমিক-২৫


কবে আর ফেরা হবে  আমাদের
আমাদের চোখ গুলো এখনো বিভোর ছিলো
দিশাহীন ফাগুনের অশ্রু ছিটিয়ে

শেষ পথ ও আমি ভুল করে বসে আছি
খসে পরা তারাদের দায় কাধে নিয়ে

ভিতর

ঘর পুড়ছে, মন পুড়ছে
পুড়ছে নদীর জল,
অশ্রুজলে কাতর হলো
আকাশ ছলছল।

দাহন শেষে ছাই উড়ছে
স্মৃতির আঙিনায়,
পুড়ছে সময়, পুড়ছে শহর
তোমার প্রতীক্ষায়।

পুড়ছে স্বপ্ন, পুড়ছে আশা
হৃদয় পুড়ছে একা,
দগ্ধ মাটির গন্ধে মাখা
একটু তোমার দেখা।

জ্বলছে দহন বুকের ভিতর
নীলচে আগুনের শিখা,
আড়াল হতে দেখতেছ কি
আমার বিরহ-লিখা?

শূন্য ঘাটে একলা নৌকা
অপেক্ষা তার সার,
পুড়তে পুড়তে হচ্ছে খাক
ভিতরটা বারবার।

শোক


নিরবতার একটা বিষন্ন রোগ আছে
সেটা সংক্রামক আর শুধু ছড়িয়ে-ই যাচ্ছে
আমি হাত পা গুটিয়ে রাখি
সংযত ঠোটে জল পান করি
এখন আর উদ্দাম নেই শরাবের রাতে

ছড়িয়ে ছিটিয়ে থাকা চিত্কার গুলো
নিস্প্রভ-ই থেকে গেল পূর্নিমা রাতে

মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২

বিপ্লবী-২০

বিশ্বাস রেখো এখনো সবুজের বুকে
তুমি যত টুকু ঝর দেখাবে ..সবটুকু নেবে শুষে
আমাদের মুঠো ভরা স্বপ্নের ডাকে
চল হয়ে যাক সেই বিপ্লব গুলো

সবুজের ক্ষোভ গুলো জমিয়েছি এতকাল আগুনের তুষে

রবিবার, ৮ জুলাই, ২০১২

তুমি- ২৭


এখন বৃষ্টির পরে পরেই রোদ
দিনকাল চলে যায় বিরহ বিলাসে
নতজানু চোখের কোটরে সাদা কালো ছায়া খোজা খুজি
খুঁজে পেলে দেখে নেব রক্ত জবা কতটা মলিন
কত আর ঘ্রাণ বাকি আছে শুকনো গোলাপে
তোমাকে জানাতেই হবে ..... খুঁজে পেলে

রংধনু থেকে প্রেম চুরি করার সাহস আমার ও ছিল

শনিবার, ৭ জুলাই, ২০১২

প্রেমিক-২৪



ভাঙ্গা দরকার কিছু হিমায়িত স্বপ্নের আকাশ
মেঘ বৃষ্টি ঝরে গেলে অশ্রু অসীম হোক
কত খানি বিভোর ছিল আমার নির্বোধ চোখ 
শরতের ফুল  আমি ভুল চোখে
ভুল রং গুলো মেখে মেখে
একেছি পার্বন শুনেছি উত্সবের গান

অথচ বৃষ্টির দায়
কিছু থেকেই যায় হিমায়িত প্রেমের গায়

প্রেমিক- ২৩



কবি তার অশ্রুকে সমৃদ্ধ করে প্রেমিক হয়েছিল
কিছু কিছু আগুন জ্বেলেছিল বুক পেতে রেখে
সব কিছু মিলিয়ে
একটা ব্যথা ভরা কবিতা-ই শুধু পেয়েছিল

বিসর্জিত কবিতারা এতকাল পরে
হুতাশের অশ্রু ফেলে
কবিতারা সব কিছু মেনে নেয়, কবির প্রেমিক হওয়া অথবা প্রেমিকের কবি

অথচ প্রেমের আগুনে পুরে কবিতা গুলো জ্বলেগিয়েছিল

রবিবার, ২৪ জুন, ২০১২

তুমি-২৬



হাতের মুঠোয় আকাশ ধরে ঝাকিয়ে দিলাম
বৃষ্টি হলো .... প্রেম হলো না
কেমন কেমন বর্ষা ঋতু চোখের জলে ভাসিয়ে দিলাম
উঠান তোমার প্রেম বন্যায় হাবুডুবু
তুমি কেবল জল ছুলে না

সারাটা কাল বৃথা-ই গেল
ঝর অঝোরে বৃষ্টি হলো
প্রেম হলনা .......
তুমি কেবল জল ছুলে না

কদম ফুলের পরাগ গুলো নষ্ট হলো

প্রেমিক- ২২


বৃষ্টি আর প্রেম নিয়ে আমি বিভ্রান্তি তে থাকি
যখন বৃষ্টি ঝরে তখন মনে হয় প্রেম মূলত তোমাকে পেতেই হবে
অথচ তোমার বিরহে জ্বলেই আমি প্রতিবার প্রেমিক হই

তোমার বিরহে  জ্বলে-ই প্রেমিক মেঘ হয়ে উড়ে যাবো
আর তুমি বৃষ্টির ঘ্রাণে আমার প্রেম খুঁজে নিও

তুমি-২৫



ঋতু বদলেছে
এখন বৃষ্টি ছুয়ে তোমার অশ্রু অনুভব করি
বিশ্বাস কর আমি ভালো নেই

আগামী বর্ষণে কিছু সান্তনা খুঁজে নিও
বৃষ্টির জলে যেটুকু-ই ভিজো আমাকে অনুভব করে দেখো ......

এখন তোমার বর্ষাকাল গুলো
ঠিক আমার বর্ষাকালের মত
এখন তোমার অশ্রু গুলো ঠিক আমার-ই অশ্রুর মত ....

শুক্রবার, ১৫ জুন, ২০১২

বিপ্লবী-১৯




এখনো তোমাতে কিছু দুর্লভ কালো স্বপ্নের বীজ অংকুরিত হয়
তোমার চেহারাটা ইদানিং খুব দেখা যায় লাল কালো রঙিন পর্দায়
মনে হয় শুধু ভুলে গেছো মানুষের রক্তের রং
ইদানিং তুমি ভুলে যাওয়া পরিচয়ে নতুন সজ্ঞা বসাও

আমাকে শিখিয়োনা
কত খানি চোখ বুজে অন্ধ হতে হয়
কত গুলো লাল চোখে বিপ্লব হয়

রবিবার, ১০ জুন, ২০১২

বিপণন




আমি আমার মৃত্যু বিক্রি করতে চাই
তুমি আপ্লুত কান্নার সুযোগেও
কিছু সুখ পাবে.....

আমার মৃত্যুটা ঝড়-বৃষ্টি হবে
তোমার অশ্রƒ শুঁষে নিয়ে আপন প্লাবনে
যখন সেটা একটা কবিতা হবে, 
এতে আমার মৃত্যুর দাম শোধ হবে.....

আমার মৃত্যুটা একদিন বিপ্লব হবে
জোয়ার ও যৌবনে একাকার
শোষকের পতন আনবে;
তুমি মুক্ত বাতাস পাবে 
তোমার উল্লাসে উল্লাসে
যখন সেটা ইতিহাস হবে 
এতে আমার মৃত্যুর দাম শোধ হবে.....

আমার মৃত্যুর মূল্য কত?
আমার মৃত্যুই ঠিক দেবে.....

বুধবার, ৬ জুন, ২০১২

তুমি-২৩


কিছু হলেই মানুষ ভাঙ্গ
একটু হলেই ভেঙ্গে যেত মরু ভূমি
একটু হলে মরিচিকার প্লাবন তোমায় ভাসিয়ে নিতো

ভুল শুকালে আবার এসো
হাহাকারের বর্ষা দিয়ে ভাসিয়ে দেব

তুমি-২৪

এত কিছু জানা ছিল না শুষ্ক ঠোটে
সেখানে শিমুলের বাসা হাক ডাকে ভালোবাসা
তোমার চুম্বনের লালসা পোড়াচ্ছিল

ছুয়ে যাওয়া আগুনের বর্ষণে ভেসে যাই

শুক্রবার, ১ জুন, ২০১২

ব্যয়


বিকৃত অশ্রু গুলোও মুক্তোর মত
কেননা সেখানেও পরিহাস ছিল, পাপ ছিল
এর পরও আমি কাঁদি.. খানিকটা জল সেখানেও ঝরে

কালো কবিতা-১০


মাঝে মাঝে মানুষ হতে ইচ্ছে করে
ইচ্ছে করে মানুষের মত ডাকাত হতে কিংবা পবিত্র
অবিরাম অংক করে করে মানুষেরা যেভাবে হাসে
ইচ্ছে করে একবার হিসেব করে দেখি
অথচ আমি হিসেবের বেহিসেবে চমকে উঠি


অনুধাবন না করেই আমাকে স্পর্শ করেছ
তুমি সেই থেকেই  অভিশপ্ত

বুধবার, ৩০ মে, ২০১২

প্রাকৃতিক



মনে হতে পারে অসমাপ্ত করে রেখেছি
মনে হতে পারে আরো ফুল আছে ফাল্গুন উন্মুখে
সেরকম কিছু বসন্ত স্রোতে আমি ভেসে ভাসে যাই

অথচ পেছনের সব শেষ করে করেই
সার্থক হোক তোমাদের স্বার্থের বড়াই

কালো কবিতা-১১



জন্মের দোষে আজন্ম লালন করি রক্তের দায়
আমার অভাগা ঈশ্বর শুধু দেখে যায়

মঙ্গলবার, ২৯ মে, ২০১২

তুমি-২২

সর্বশান্ত মেঘ ঝরে পরে 
সেখানে বৃষ্টির দায় কতটুকু 
যেটুকু হৃদয় ছিল অবিক্রিত 
কেড়ে নিয়ে গেল তোমার অভিশাপ টুকু 

ভেসে যাওয়া বসন্তে কোনো অনুদান রাখনি

শুক্রবার, ২৫ মে, ২০১২

কালো কবিতা -১২



রাতারাতি ডুবে যাচ্ছি
ভাসমান বোধশক্তি অকেজো কাঠের নৌকা
সত্যের গন্ধ মাখা মিথ্যার কুঠারে ক্ষত বিক্ষত

আহাজারি করে লাভ হলো না
সত্য বিভ্রান্ত মিথ্যার-ই প্রতিচ্ছবি