কিছু তোলপার তোমাকে পুড়িয়েই যাবে
কিছু তোলপার অবশেষে ছাই জড়ো হবে
তেমন কিছু মেরুন রঙের ছাই ছিটিয়ে যাব প্রেম বিলাপে
কিছু সুখ নিয়ে নিতে পারো সেই পরাজিত গোলাপে
সবই তোমার জন্যে শুরু
সবই তোমাকে নিয়েই শুরু
সূর্যের কথা বলতে গিয়ে বার আধার কেই টেনে অনি
আধার বিলাসের সুখ বন্টন করি চোখ হতে চোখে .....সমস্ত আলো অবধি
তীব্র ক্লান্তির প্রশান্তি নিয়ে ফিরে যাই আবার আধারে
সূর্যের গায়ে ছোপ ছোপ দাগ পরে গেছে
তুমি চাদ হলে বিমোহিত হবো
ভাঙ্গাচোরা সূর্যের প্রেম নিয়ে আরো কিছু পূর্নিমা দিও
কিছু কাল অমানিশা দিয়ে দিলে সূর্যের শুশ্রুষা হতে পারে, তবু শুধু প্রেম দিও
শুধু প্রেম-ই দিও
ভাষার কাছে একটু অবহেলিত ছিলাম
তুমিও আমাকে দুর্জন ভেবনা
ভাষা সহায় হলে কবিতা হবে
ভাষার কাছে একটা যৌথ স্বপ্ন চেয়েছিলাম
শ্বব্দ বিমুখ ছিল প্রেমের
তোমার জন্যে কলমের অপেক্ষায় ভাষার অভিমান ভাঙবেই
ভাষা সহায় হলে কবিতা হবে
শ্বব্দের সমর্থনে হবে প্রেম আর
যৌথ স্বপ্ন দেখবো তুমি আর আমি