বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

প্রেমিক ১৫


কিছু তোলপার তোমাকে পুড়িয়েই যাবে
কিছু তোলপার অবশেষে ছাই জড়ো হবে
তেমন কিছু মেরুন রঙের ছাই ছিটিয়ে যাব প্রেম বিলাপে
কিছু সুখ নিয়ে নিতে পারো সেই পরাজিত গোলাপে
সবই তোমার জন্যে শুরু
সবই তোমাকে নিয়েই শুরু

প্রেমিকের তোলপার আজীবন বেচে রবে

মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২

যেহেতু মৃত্যু আছে



আমি এক থোকা কৃষ্ণচূড়া ঘিরে
কিছু কিছু মৃত্যুকে ভোগ করি
খুব বিবর্ণ তুমি আর আমি, খুব রঙ চঙে অশ্রু ঝরাই
শুধু করজোড় আর করতালি করে বেচে থাকে
বিষন্ন সমাজ

যেহেতু মৃত্যু আছে
অযথাই ভুল গুলো বেচে থাকে

শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২

কালো কবিতা-১৫



মুখ ভরে থুতু আসে
ডাক্তার বলেন রোগ হয়েছে ... তুমি অসুস্থ
আমি থুতু গিলে ফেলি ...... বমি বমি আসে তবুও

আমি থুতু গিলে ফেলি ........
আমি প্রমান করি আমি ঠিক আছি ..খুব ঠিক আছি

বাবুল নকরেক কে উত্সর্গ করলাম 

মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

শনিবার, ৭ এপ্রিল, ২০১২

কালো কবিতা-১৭


সূর্যের কথা বলতে গিয়ে বার আধার কেই টেনে অনি
আধার বিলাসের সুখ বন্টন করি চোখ হতে চোখে .....সমস্ত আলো অবধি
তীব্র ক্লান্তির প্রশান্তি নিয়ে ফিরে যাই আবার আধারে

তুমি ভালো থেকো আলোকিত শহরে

শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২

বিষন্ন পলাশ





চোখের পলাশে পলাশে
আজকাল বর্ষারা বাসা বাঁধে
যুগল যাত্রীর এক মুঠো ঝরে পড়া পলাশ
ঘামের গন্ধে হা-হুতাশ করে!

প্যাডেলের চাপে চাকার দুর্বিষহ হামাগুড়ি
বিষন্ন সে পলাশ মাড়িয়ে জড়িয়ে 
বয়ে চলে যায় জীবনের পথ.....

ঘামের দামে শোধ হবে পলাশের ঋণ
এই বুঝি তরুন চালকের শপথ.....

শুক্রবার, ৩০ মার্চ, ২০১২

প্রমিক-১৪


আশা নিয়ে আসবো আসবো করি
আমার আশার আসা হয় না
তাই হয়ত বাসা হয় না
ভালো থেকো
ভালোর মত থেকো
আমার পথের উড়াল বাতাস যত্ন করে রেখো

মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

২৬এ মার্চ



দিনটি শুধু জিয়াউর রহমানের
দিনটি শুধু "আমরা বিদ্রোহ করছি" বলার....

বিপ্লবী -৬


এই বার রাত্র হবে
গভীর রাত্র আসবে তোমাকে ছুয়ে ছুয়ে
আমি ঠিক স্বপ্নের মত ঘুমাবো

তারপর ভোর হবে
তারপর ভোর হবেই
আমি ঠিক ভোর নিয়ে যাবো ভালবাসা নিবেদনে

আমাকে ভালবাসিও সেই বিমোহিত ফাগুনের দিনে

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

প্রেমিক-৪৯


তুমি শুন্যতা উড়িয়ে খুঁজে ফিরো ফাগুন বাতাস
ডাকাতের মতো প্রেম কেড়ে নিয়ে প্রেমিক সেজেছি

একবার ঝড় হয়ে গিয়েছিলো আমার হুতাশ

কালো কবিতা-১৮



এখনতো পরিচয় ই হলো না
এরই মাঝে সন্ধ্যা হলো
যতদুর চেনা জানা ছিল ঠিক অচেনা হলো
এরই মাঝে রাত হলো

আচ্ছা ঠিক, আছে প্রেম শুরু করো
সকাল হলে না হয় পরিচয় সেরে নেবো

সকাল সকালে কোথার কোন প্রেম জানি
পাপ ঝেড়ে ফেলে পালিয়ে গেলো

শুধু প্রেম দিও


সূর্যের গায়ে ছোপ ছোপ দাগ পরে গেছে
তুমি চাদ হলে বিমোহিত হবো
ভাঙ্গাচোরা সূর্যের প্রেম নিয়ে আরো কিছু পূর্নিমা দিও
কিছু কাল অমানিশা দিয়ে দিলে সূর্যের শুশ্রুষা হতে পারে, তবু শুধু প্রেম দিও
শুধু প্রেম-ই দিও

শুক্রবার, ৯ মার্চ, ২০১২

গন্তব্য


এখন পাখিরাও এলোমেলো ডাকে
ভুল ডালে বসে বসন্ত গীত গায়
কৃষকের হাসি থেমে গেলে
জুড়ে বসা পাখির দল উড়ে যাবে কোথাকার ঝরে

তুমি-১৬

এখন আমি তুমি থেকে আপনি 
একবার খবর নিও খুব বেশিদূর মনে হলে
তুমি তুমিই আছো 

মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

যুগল


কিছু কি রেখে গেলো সে
শুন্যতার ভিতরে কি যেন গুটিশুটি বসে আছে
খুব খুব দোকলা লাগে
কি জানি ব্যথাতুর ঘুরে আসেপাশে

ভুল মানুষ


কষ্টের ছাই উড়ে যায় ফানুস হয়ে
কত কিছু চাই
কোনো সুখ নাই
দূর ছাই মানুষ হয়ে

একদিন জানবেই



একদিন জানবেই
আমি তোমার ভেতরেই ঠিক আমার মত থাকি
আমি তোমার ভিতরেই সবচেয়ে সুখে থাকি

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২

তুমি -১৫


ভাঙ্গা বুকে এখনো চড়াই উতরাই প্রেম
প্রেম কি আর হৃদয় বুঝে শুনে জ্বলে

সেখানে একদা পাখির বাসার মত আমাদের নীড় ছিল
স্বপ্নের ডালপালাতে
আজও জ্বলে যেতে পারি দুর্বার কলঙ্কে পূর্নিমা রাতে

তোমাকে তুমি বানাবো
যেটুকু হৃদয় জ্বলে সেই সব টুকু প্রেম হয়ে জ্বলে

ভাষা সহায় হলে


ভাষার কাছে একটু অবহেলিত ছিলাম
তুমিও আমাকে দুর্জন ভেবনা
ভাষা সহায় হলে কবিতা হবে
ভাষার কাছে একটা যৌথ স্বপ্ন চেয়েছিলাম
শ্বব্দ বিমুখ ছিল প্রেমের
তোমার জন্যে কলমের অপেক্ষায় ভাষার অভিমান ভাঙবেই
ভাষা সহায় হলে কবিতা হবে

শ্বব্দের সমর্থনে হবে প্রেম আর
যৌথ স্বপ্ন দেখবো তুমি আর আমি

ছাইরঙা শোক


দুচোখ ভিজে প্লাবন নামে
ভীষণ ব্যাকুলতায়,
তোমার নামে জমানো মেঘ
বৃষ্টি ঝরে যায়...
আকাশ জুড়ে ছাইরঙা শোক
গুমরে মরে একা,
বিদ্যুৎ-শিখা খোঁজে কেবলই
একটু তোমার দেখা...
ভাসছে হৃদয় মেঘের ভেলায়
উধাও যে কোনো দেশে,
কেমন আছো সেই নগরে
অন্য কারো রেশে?
একলা মেঘের দীর্ঘশ্বাসে
আঁধার হয় যে বেলা,
সবটুকু মেঘ ঝরিয়ে তবুও—
হয় না শেষ এ খেলা...
©
রি হোসাইন