শুক্রবার, ৮ মার্চ, ২০১৩

কালোকবিতা-৫৩



যথার্থ মানুষ বরাবর খুন হয় অথবা খুনি
এর চেয়ে ভালো হয় যাথারিতি অন্ধকার জড়ো করো তুমি
তার পর খুন হয়ে গেলে কেউ দেখবে না

শুক্রবার, ১ মার্চ, ২০১৩

কালো কবিতা-৫২



মানুষের রক্ত লাল !!!
আমি হলুদ রক্তের লাশ গুলো মাড়িয়ে যাচ্ছি
সম্ভ্যবত বিষাক্ত সাপের বিষের রঙ হলুদ হয়

তার আগে কে বা কাহারা আমার চশমার কাঁচে
হলুদ রঙের প্রলেপ মেখে দিয়ে দিয়েছিলো

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৩

কালো কবিতা- ৫১



আরো কিছুটা নির্বোধ হতে চাই
নিজের প্রতি ঘৃণা জন্মাবার আগে পর্যন্ত
যতক্ষন দুঃখ দুঃখ লাগবে আর যতক্ষন ক্রোধ থাকবে রক্তের অণুতে
যতক্ষন জয়ী হতে চাই কিংবা পরাজিত হবার ভয় তাড়া করবে
নিজেকে প্রেমিক ভাবার চেয়ে নির্বোধ হবো সেটাই ভালো
যতক্ষন না বিপ্লব ঘরে ফিরে যাবে আমি কেবল নির্বোধ হবো
আর নির্বোধ হতে থাকবো

একবার সম্পূর্ণ নির্বোধ হয়ে গেলে
একবার অনুভূতিহীন হয়ে গেলে
হয়তো স্বাধীন হবো

সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৩

কালো কবিতা- ৫০



আমার পাপের পরিধি বিস্তৃত হচ্ছে জন্মের সমান্তরালে
কেবল মাত্র মৃত্যু-ই হতে পারে আমার একমাত্র পূন্য
আমি ঠিক বুঝতে পারছি না এতটুকু পূন্য আর কতটুকু আড়াল করতে পারবে
আমার জন্ম গুলো
আর তাই ভয় হচ্ছে মৃত্যুকে

আমি ইশ্বরকে দোষ দিতে-ই পারি দূষিত জন্মের দায়ে

বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৩

শামুক ঝিনুক


সবকিছু খোলসের ভিতর ঢুকে যাচ্ছে
বুকে ভর দিয়ে সহজে হাঁটা যায় 
সুরক্ষিত পিঠ হেলিয়ে দুলিয়ে
প্রত্যেকটা চেহারা এক একটা চতুর শামুক। 

হৃদয়ে পুষে রাখা মুক্তার কথা 
ভুলে গেছে বিব্রত ঝিনুক..... 

 

রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৩

তুমি-৪৩



এরকম বিব্রত দুপুর আর দেখিনি
পলাশ ফুটবার কথা ছিলো বলে কি অস্থির সূর্যোদয়
তার পরও পলাশ ফুটেনি

এরকম বিব্রত ভাবে তাকাইনি কোনো কালে
লাল শাড়ি পরে আসার কথা ছিলো বলে কি ভীষণ ঝড় উঠেছিলো
অথচ ভুল টিপ পড়েছো বিষণ্ণ কপালে

তুমি-৪২



আত্মজীবনী লিখতে গিয়ে দেখি
কাগজ জুড়ে কেবল তোমাকে-ই শুধু লেখি

শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৩

তুমি-৪১



আমার একটা বিদগ্ধ প্রেম আছে
তুমি জিতেছিলে বলে-ই তোমার একটা ইতিহাস আছে
আমি হেরেছিলাম বলে-ই তোমার একজন প্রেমিক আছে
আমার একটা বিদগ্ধ প্রেম আছে তোমার কাছে

শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৩

কালো কবিতা-৪৯


জন্মের ভেতরে বাস করে মানচিত্রের কংকাল
মাতৃ গর্ভের নাম নাগরিক কারখানা 

এখন আর মানুষ জন্মে না.........

মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৩

কালো কবিতা -৪৮

দূষিত আবর্জনা খেয়ে শহুরে কাকের মৃত্যু
গত রাতে বিষাক্ত খোলস ছেড়েছো তুমি?
তাহলে কি গত রাতে চাঁদ একটু বেশি-ই নগ্ন ছিলো?
অথবা, নিষিদ্ধ সূর্য উঠেছিলো সকাল হয়ে?

এতকাল আমাদের মগ্নতা খেয়ে ভালো-ই তো ছিলো

অসুখ


আমার একটা অসুখ হয়েছে
আজ কাল বুকের উপর মৃত্যু ভর করে এবং কাণ্ডজ্ঞানহীন সময়ে আসময়ে
আমার তিব্র অসুখ হয়েছে
আজ কাল ঘুম থেকে জেগে উঠার সাহস হয় না; মনে হয় জেগে উঠলেই মারা যাবো

ঘুমুতে যাবার সময় মনে হয় স্বপ্ন দেখতে দেখতে মারা যাবো
কিন্তু জানবো-ই না যে মারা গেছি

কালো কবিতা-৪৭



একবার একটা সিঁড়ি পেয়েছিলাম আকাশের উপর উঠে যাওয়ার
আর আমার দ্বিধা গুলো প্রতারিত হতে চায় নি বলে ইশ্বরহীন থেকে গিয়াছিলো
চোখ খুলে ঝলমলে আলো আমাকে বিভ্রান্ত করতে পারেনি
তুমি বিশ্বাস করো সেই সিঁড়িতে আমার কোনো পদচিহ্ন নেই
এক মাত্র তুমি ছাড়া আমার কোনো ইশ্বর নেই

আমার কালো পায়ের চিহ্ন আমি এঁকে যাই নরম মাটির ঈশ্বরের বুকে

শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৩

'ভালো আছি' বলে কথা


ক’জন পুরুষ জানে,
কালোজিরা বাটার বিদ্যা?
থ্যাঁতলানো ভাতে ভর করা বিষাদের স্বাদ—
সার্থক হয় মসুরের ডালে; আয়ত্ত করেছি সব।
এখন তোমার হিংসেই হবে।

কলারে এখনো কালশিটে পড়ে,
তারপরও নিজ হাতে ইস্ত্রি করি কেতাদুরস্ত কবিতা।
ভুলে যাওয়া কাফলিঙ্ক কটকটে সোনালি,
সবুজ রঙের টাই, ছাই-সাদা শার্টে
অফিস বসের চোখ! শিখেছি মানিয়ে নিতে।
এখন তোমার দুঃখই হবে।

দৃষ্টি ফেরাই সোনালুর ডালে;
সেখানে বসন্তের বাসা, বাঁদরলাঠির লেজ।
আমার দুঃখ-মাখা তোমার অদ্ভুত সুখ,
সবকিছু গোছগাছ করে রাখি—
এলোমেলো হই না আর;
গুছিয়ে নেওয়া শিখে গেছি
তোমার চলে যাওয়ার পর।

তোমার তো হিংসে হবেই,
তুমি তো দুঃখ পাবেই;
ভালো আছি’ বলে কথা!

শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৩

প্রেমিক-৪৮


আমার তৃষ্ণা পেলেই আমি পান করি না
আমি একটা সংক্রামক রোগের মতো সেটা ছড়িয়ে দেই
কিন্তু সবাই তো আর এমন শুষ্ক হতে জানে না

গিলে ফেলা পিপাসার পরে তৃপ্তির উপসর্গ ভাসিয়ে দিলেই
সব শেষ হয়ে যায়, সেই ভাবে তুমিও ভেসে গেছো
তারপর শেষ হয়ে গেছো

আকন্ঠ শুষ্কতা নিয়ে 
আমি উষ্ণতা পুষে রাখি চিরকাল

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৩

কালো কবিতা -৪৬



প্রয়োজনহীন কবিতা গুলো
ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে যন্ত্রনাতে
প্রয়োজনহীন মানুষ গুলো কবির মত-ই এলো মেলো
প্রয়োজনহীন মিছিল গুলো অন্ধ স্লোগান বয়ে যাচ্ছে যেনো একটা মরা নদী

আজ কোনো বিপ্লব নেই; আজ কোনো প্রয়োজন নেই কবিতা লেখার

বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৩

কালো কবিতা-৪৫



শুনেছি তুমি নাকি সভ্য মানুষ; কুকুর পোষো বেড়াল পোষো
তুমি নাকি সাদা মানুষ; কালো জামায় দুঃখ মুছো

তুমি- ৪০





যত দূর গেলে আর পেছনে ফেরা যায় না
তার চেয়ে বেশি দূরে
ঐ খানে আমার চিৎকার পৌছেনা

কালোকবিতা- ৪৪



কবিতার সংগ্রাম থেমে গেছে বহুকাল আগে
এখন কবিতারা মৃত

সোমবার, ২১ জানুয়ারি, ২০১৩

কালো কবিত- ৪৩



ঈশ্বরের চোখ ফাকি দিয়ে বুঝলাম ঈশ্বরেরও চোখ আছে
তুমি বললে ঈশ্বর কে ফাকি দেয়া যায় না এবং দৃঢ় ভাবে
তার পর আমি আবিস্কার করি চোখ হীন ঈশ্বর

রবিবার, ২০ জানুয়ারি, ২০১৩

প্রেমিক-৪৭



প্রেম হাতে দাঁড়িয়ে থাকিনি তোমার দরজায়, স্পর্শ করিনি কোনোদিন

কপালের কাটা দাগে ভিন্ন কথা-ই বলে
সওদাগর ভুলেছিলো বাজারে পথ
একদিন বিশ্বাস বিকায়নি