তোমার জন্যে কবিতাগুলো লিখতে গিয়েও লেখা হয়নি ! সে এক অসমাপ্ত সরল প্রেম, দুঃখ আর বেদনার নামে যে চোখ মেলেছিলো পাখির মত ডানা ... একদা বুজেছিলো ঘুমের মতন! আশে পাশের তোমার ছায়া গুলো ... দুঃস্বপ্নের মতন ... আমি কেবল পালিয়ে বেড়াই ... কবিতার যন্ত্রনায় সে এক অসমাপ্ত প্রেমের জ্বালায়; দুঃখ আর বেদনার নামে যে কবিতাগুলো তোমার জন্যে যে কবিতাগুলো লিখতে গিয়েও লেখা হয়নি!
একবার হাত ধরে আমাকে উপলব্ধি করো একবার চোখের দিকে তাকিয়ে; বিবর্নতায় যতটা সবুজ প্রান্তর দূর থেকে মনে হয়; কাছে এলে ধুসর তারচেয়েও বেশী; সাদামাটা কষ্টের দায় এখোনো হয়নি শোধ!
এই দ্যাখো আমি ফিরে গেছি ফিরে গেছি ফ্যাকাসে নিল হয়ে দূর হয়ে গেছি পর হয়ে গেছি দ্যাখো এইবার কত অচেনা অচেনা লাগে
এখন আর ব্যাথাতেও নেই ভুল ভাল কথা গুলো মনে করে দ্যাখো, আমি সেখানেও নেই দুপুরে বিষন্ন সিঁড়ি বেয়ে উঠে দেখো সুন্ সান নীরবতা রেখে এসেছি একা একা সাওয়ারের তলে- তুমি একান্ত নিজের চিটে পড়া বেসিনের আরশিতে - চিৎকার করে দ্যাখো- আমি নেই
যৌথ বালিশের জড়ানো বাহুডোরে মাঝরাতে আভিসার চুম্বনে ধাবমান স্বপ্নের বুননে এরপর শুভ্র সকালে দ্যাখো সব ঠিক ঠাক আছে তোমার; আমি নেই সেখানে আমি একেবারে নেই
ব্যাস্ত দিনের সূচি আর কলিগের উদগ্রীব দৃষ্টি বিরক্তির দাঁড়কাক হয়ে বসে থাকা ক্লায়েন্ট ধোয়াটে ফানুস উড়ানো গন্ধহীন কফির কাপের তৃপ্ত চুমুক ভুল করে কি কি যেনো মনে পরে যাওয়া ভয় নেই... আমি নেই ... হঠাৎ ঝড়ে যাওয়া আনাহুত অশ্লীল বিকেলে বৃষ্টিতে পরকীয়া মাখানো নাটক- আর রগে রগে ছলাকলা সোশ্যালিস্ট সেজে থাকা তোমার কর্পরেট যাপনে ভয় নেই... আমি নেই ... আমি ফিরে গেছি কবেই
টগবগে প্রেম নিয়ে বহুবার দরজার সামনে এসে যেহেতু স্পর্ধা হারিয়ে ফেলেছি; তারপর মেনে নিয়েছি এই প্রেম তোমার যোগ্য ছিলোনা; অতঃপর ফিরে গেছি ফ্যাকাসে নিল হয়ে দূর হয়ে গেছি তোমার চির প্রেমিক হয়ে!
ধরাছোঁয়ার কাছাকাছি বড় হয়ে যাও একদিন বেলুনে বাতাস আমিও ফুঁকেছি আরো যত জন আসে যায়; তারাও ফুঁকছে; ধরাছোঁয়ার বাইরে বড় হয়ে যাও; তুমি শুধু বড় হয়ে যাও আমি ছোট, নাগালের বাইরে আরো ছোট;
আমি খুব ছোট হতে হতে ধুলি কনা হয়ে প্রস্তুত হবো ঝড়ে উড়ে যেতে ; তুমি যত উড়ে দূরে যাও; আমি তবু থেকেই যবো ফানুসের নাগালেতে
বেঁচে থাকা বোধ টাকে অস্বস্তির ঘুম দিয়ে গিলে ফেলি ইদানিং প্রতি রাতে; রাতারাতি মৃত্যুর সুখ পেতে চাই কেউ কেউ জেনে গিয়েছিলো কি; আধার যে কত অসহায়? আরো খুব পরিণত রাত খুঁজে খুঁজে; শৌখিন ঘুম কেটে যায়