সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১২

নাগরিক প্রেম


শহর জুড়ে ছড়িয়ে দেবো বিজ্ঞাপন,
তোমার জন্যই এইসব দিন-রাত যাপন।
ট্রাফিক জ্যামের ধুলোমাখা রাজপথে,
তোমার সাথে করবো বৃষ্টি উদযাপন।
​থমকে দাঁড়াক সিগন্যালের ওই জটে,
কালবৈশাখীর ঝাপটা দেওয়া ওই নাচন;
আকাশ জানুক, বাতাস জানুক, রৌদ্রটা—
তোমার নামেই করছি প্রেমের বীজ বপন।

©রি হোসাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন