বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৩
কালোকবিতা- ৪৪
কবিতার সংগ্রাম থেমে গেছে বহুকাল আগে
এখন কবিতারা মৃত
সোমবার, ২১ জানুয়ারি, ২০১৩
কালো কবিত- ৪৩
ঈশ্বরের চোখ ফাকি দিয়ে বুঝলাম ঈশ্বরেরও চোখ আছে
তুমি বললে ঈশ্বর কে ফাকি দেয়া যায় না এবং দৃঢ় ভাবে
তার পর আমি আবিস্কার করি চোখ হীন ঈশ্বর
রবিবার, ২০ জানুয়ারি, ২০১৩
প্রেমিক-৪৭
প্রেম হাতে দাঁড়িয়ে থাকিনি তোমার দরজায়, স্পর্শ করিনি কোনোদিন
কপালের কাটা দাগে ভিন্ন কথা-ই বলে
সওদাগর ভুলেছিলো বাজারে পথ
একদিন বিশ্বাস বিকায়নি
তুমি-৩৯
তোমাকে আবিস্কার করাবো বলে
নিজেকে-ই হারিয়ে ফেলেছি তোমার ভেতরে
তারপর তোমার জৌলুসে পুড়ে পুড়ে প্রেম শিখে শিখে প্রেমিক হয়েছি
তারপর তোমাকে-ই খুঁড়ে খুঁড়ে অনুসন্ধান করেছি তোমাকেই
তুমি-৩৮
তুমি একটা জটিল কবিতা
বহুবার পড়ে ফেলার পড়েও প্রতিবার নতুন
প্রতিবার আবিস্কার করি ভিন্ন ভিন্ন অর্থ আর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা
প্রতিবার ভিন্ন ভিন্ন আনন্দ আর দুঃখ
প্রতিবার-ই তুমি আমার নতুন সাধনা
সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৩
কালো কবিতা -৪২
মানুষ গুলো মানুষ খেকো
হায় রে কবি
মানুষ খেয়ে-ই কবিতা লেখো?
কবি ও তো মানুষ কিংবা মানুষের-ই খাদ্য
রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৩
আম ফুল
বসন্তে পৌছুতে চাইলে
আম ফুল থেকে মধু খেয়ে নিও, ভ্রমরা
কালো কবিতা-৪১
আমার..................
কবিতা লেখার প্রয়োজন কি ?
আমি তো আর একমাত্র নই, যে কিছুটা অন্য কিছু ভাবে
সকলেই লিখে থাকেন, ভেবে থাকেন একের ভেতরে আর দশটা
তাদের দাড়ি কমায় দারুন জ্ঞ্যানও আছে, আছে বিশুদ্ধ শব্দের সমুদ্র
বসন্তের ভিতরে প্রেম থাকে আর শীতের ভীতরে কাম প্রয়োজন এটা সকলেই জানে
তাহলে শব্দের বোঝা বাড়িয়ে কি লাভ?
প্রশ্নবোধক চিহ্ন ব্যাতিত আমি আর কোনো যতি চিহ্নের ব্যাবহার জানিনা।
শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৩
প্রেমিক-৪৬
আরো কিছু দুঃসাহসী হলে তোমাকে ছোঁয়া যেতো এরকম ভেবে এখনো সুখী হই
এখোনো আবিশ্বাস করতে শিখিনি নিজকে, বিশ্বাস করি প্রেমিক ছিলাম
এখোনো তুমি একটা সবুজ রঙের সুখ গহীন গোপনে
এই প্রেম বসন্ত মানে না, রদ্দুর মানে না, একলা রাত মানে না
তীব্র সুখে বিব্রত হয়ে যায় ব্যাথা আর ক্ষুধা
বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৩
কালো কবিতা- ৪০
আমি বিব্রত হয়ে ছিলাম একবার ভেতরে ভেতরে, মগজের ভেতরে
তার পরও নগ্ন হয়েছি, আমি অজানাকে ভয় করি, মৃত্যু কে
এখোনো বুকের পাঁজর কেঁপে কেঁপে উঠে, ভয় করি অন্ধকার
আর তাই নগ্ন-ই থেকে যাই, কদাচিৎ বিব্রত বটে
আমি তো আর একলা নই ঈশ্বরের সিঁড়ি বেয়ে নিচে নেমে যাই
এরকম মিছিল দেখে ভয় কেটে যায়,
কালো কালো আলো দেখে ভয় কেটে যায়
দ্বিধা আর বিব্রতবোধ ঝেড়ে ফেলি এক ঝটকায়
বুধবার, ৯ জানুয়ারি, ২০১৩
নতুন কথা
এসো, এবার নতুন করে কথা বলি;
তীব্র ক্ষুধা ভুলিয়ে দেবো কথায় কথায়,
নতুন কথায়.....
আর প্রেম নয়, স্বাধীনতা নয়, বিক্ষোভ নয়;
বন্দি হবো, বন্দিত্বে আশা রাখো।
শীত বসন্ত, বর্ষাও নয়, নতুন ঋতু
যৌবন আর জরার খবর আর নেবো না;
কথা হবে অমরত্বের; এবার হবে নতুন কিছু,
নতুন ভাষায়.....
এসো এবার নতুন একটা স্বপ্ন দেখি;
নতুন রঙের.....
কথায় কথায় ব্যাথা ভুলবে ভুল পৃথিবী
তুমি আমি ভুলের মানুষ; সেই কথাটা ভুলেই যাবো;
নতুনত্বের নতুনতায়.....
এসো, এবার নতুন শেষের গল্প লিখি
মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৩
ক্ষুধা-২
একটা লেজকাটা টিকটিকি সারাদিন আমার ঘরে ছিলো
আমার সাথে, আমার বিছানায় শুয়ে
আমি সারাদিন একটা লেজ খুজে গেছি
বিষণ্ণ আর আনমনে, এমন কি নিজের-ই পশ্চাত্যে
একটা টিকটিকি ক্ষুধার্ত-ই ছিলো নিজের লেজ খেয়ে ফেলেও
চলে যাবার সময় বলে গেলো; বেচে থেকো, নিজেকে খেয়ে হলেও
তাহলে কি আমিও ক্ষুধার্ত ছিলাম
আমার ও কি লেজ ছিলো
ক্ষুধা
এক দুপুর বেলায় খাবারের গন্ধ পেয়েছিলাম
সেই দিন কোনো বিকেল ছিলো না মা
একটা হিংস্র দুপুর আমাকে খেয়ে নেবার পর
ধুপ করে সন্ধ্যা নেমেছিলো
এরমকম দুপুর গুলো ইদানিং প্রায়-ই ফিরে আসে মা
আমার ভয়ার্ত বুকের ভিতর ভেসে উঠে তোমার ঝাপসা চেহারা
তুমি-৩৬
আমার কিছু কথা ছিলো,
আর কথার অহংকার গুলো
বিব্রত বসন্ত গুলো কিংবা অবধারিত বিস্ময় গুলো
যে কথা কোন দিন বলবো না
সে আগুন পোড়াবেই শুধু আজ কাল আমাকেই
এক দিন তোমাকেই
সোমবার, ৭ জানুয়ারি, ২০১৩
তুমি- ৪১
এরকম বিস্ময় দেখোনি তুমি আগে কখনোই
এই দ্যাখো আমি একটুও বিস্মিত নয়
এরকম ভুলে যেটুকু পৃথিবী দুলে
সব কিছু সওয়া আছে, তুমি আর কতো টুকু রেখেছো মনে
তবুও উন্মাদ বিস্ময় গুলো আশ্রয় খুঁজে
আমার কাছে অথবা তোমার কাছেই
রবিবার, ৬ জানুয়ারি, ২০১৩
প্রেমিক -৪৫
ভালো থাকার জন্যে তো আর ভালবাসি নাই
ভালোবাসার সম্পুরকে ভালো থাকা নাই
অকালের চাঁদ পূর্ণিমাতেও কালোই থাকে
বিষণ্ণ রোদ, বিক্ষুব্ধ স্রোত একটা কিছু
ভালোবাসার জন্যে শুধু পিপাসিত
ভালোবাসার সম্পুরকে ভালো থাকা নাই
এইতো আছি প্রেমিক হয়েই উচ্ছাসিত
শনিবার, ৫ জানুয়ারি, ২০১৩
তুমি- ৩৫
ক্রমশঃ নদী হয়ে গেছো তুমি
আর এখন শীত কাল
মৌন মেঘেরা বয়ে চলে দ্বিধা গ্রস্থ ফাল্গুন
সেখানেও বৃষ্টি থাকবে না
এখন অশ্রু লুকাবো কোথায়?
শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৩
অর্ধেক কবিতা
বৃক্ষ নয়,
আমাদের মধ্যবিন্দুতে জন্মেছিল অর্ধেক দেয়াল;
অর্ধেক বসন্ত, অর্ধেক প্রেমে
অর্ধেক আষাঢ়, অর্ধেক পূর্ণিমায়
অর্ধেক কাম আর অর্ধেক সন্ন্যাসে
এক আকাশে উড়েছে আমাদেরই অর্ধেক ফানুস।
অর্ধেক মৃত্যু দিয়ে দেয়াল ভেঙ্গেছি যখন
তুমিও অর্ধেক মৃত পড়ে ছিলে, দেয়ালের ওপারে
বাকি অর্ধেক ছিলো বিভ্রান্ত শুন্যতার ইতিহাস.....
প্রেমিক-৪৪
আর কতকাল প্রেমিক হবো
এবার শূন্যতা তোমার ভেতরে ঢুকিয়ে দেবো
অতঃপর শূন্য হয়ে যাবো
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)