মঙ্গলবার, ৪ জুন, ২০১৩
শুক্রবার, ৩১ মে, ২০১৩
মৌমাছি ভুলে গেছে মাধু
মৌমাছি ভুলে গেছে মাধু
তার চেয়ে ভালো নেই, এক মুঠো ক্ষুধা নেই
এই ফুল সেই ফুল, ভুলে গেছি ফাল্গুন
পিপাসার ভ্রম নিয়ে মরুভূমি ধুধু
তার চেয়ে ভালো নেই, এক মুঠো ক্ষুধা নেই
এই ফুল সেই ফুল, ভুলে গেছি ফাল্গুন
পিপাসার ভ্রম নিয়ে মরুভূমি ধুধু
শনিবার, ২৫ মে, ২০১৩
বিভ্রান্ত বেড়াল
একটা বেড়ালের চোখে চোখ পরে গেলো
যে, নিঃশব্দ আমাকে অনুসরন করছিলো
তাই দেখে আমিও শব্দ করে ফেলি বেড়ালের-ই সুরে
কি আশ্চর্য রকম বেড়ালের মতই আমার স্বর
বিভ্রান্ত বেড়াল
আমাকে বিভ্রান্ত করে দীর্ঘক্ষণ
সেই কথপোকথন চালিয়ে গেলো
তাই দেখে আমিও শব্দ করে ফেলি বেড়ালের-ই সুরে
কি আশ্চর্য রকম বেড়ালের মতই আমার স্বর
বিভ্রান্ত বেড়াল
আমাকে বিভ্রান্ত করে দীর্ঘক্ষণ
সেই কথপোকথন চালিয়ে গেলো
রবিবার, ১৯ মে, ২০১৩
কালো কবিতা-৫৭
বলেছিলে কবিতার একটা যাদুকরী গুন আছে
এরা রাত্রের স্থায়িত্ব কমিয়ে দেয়
আমি দীর্ঘ রাত গুলো যাদু দেখবার আশায় আশায় কাটিয়ে দিয়েছে
নিষ্পাপ কবিতারা রাত্রির বয়েস চুরি করেনি
স্বর্গের মত অন্ধকারের ভিতর আমাকে ঢুকিয়ে দিয়েছে
তার পর থেকে আমি আর দিন দেখিনি
বুধবার, ১৫ মে, ২০১৩
তুমি-৪৫
তুমি যখন আমার সবুজ ব্যাথাটাকে উস্কে দেও
ওটা তখন এতো তীব্র লাল হয়ে যায় যে
রক্তজবা তোমার খোপায় বসে লজ্জায় মরে
সেও তখন ঘাস হতে চায় তোমার পায়ের তলের
যতবার তুমি এইভাবে হৃদয় মাড়িয়ে যাও
ততবার আমার সবুজ ব্যাথাটা প্রেম হয়ে যায়
রক্তজবা তোমার খোপায় বসে লজ্জায় মরে
সেও তখন ঘাস হতে চায় তোমার পায়ের তলের
যতবার তুমি এইভাবে হৃদয় মাড়িয়ে যাও
ততবার আমার সবুজ ব্যাথাটা প্রেম হয়ে যায়
কালো কবিতা-৫৬
ঠিক আছে, আমি আর জন্ম নবো না
তার পরিবর্তে একটা অন্ধকার কবিতা লিখে রাখবেন
হারিয়ে যাওয়া কলমের কালি আর বিষন্ন কাগজ
একটা রাত্রিকে ধারন করুক
যদিও বা কেউ পড়বেনা
যদিও বা কাগজে সূর্য আঁকা থাকবেনা
কালো কবিতা কেউ পড়বে না
ঠিক আছে, আমি আর জন্ম নেবো না
বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩
বাচাল
একদিন আমিও কথা বলবো না আর
একটা বাচাল হারিয়ে যাবে অচল সময়ে
সীমাহীন নিস্তব্ধতা তুমি পেয়ে যাবে
আর স্বস্তির নিঃশ্বাস জুড়ে কিছু কি অস্বস্তি .........
তার পর তুমিও চিৎকার করে উঠতে পারো
তারপর ভেঙ্গে যাবে নিরব পাহাড়
তারপর তুমিও বাচাল হবে
একদিন আপনিও বাচাল হবেন
বুধবার, ৮ মে, ২০১৩
কেউ একজন
উৎসবে যারা মেতেছে উচ্চস্বরে,তারা কি জানে, কেউ একজন একা?সব হারানোর মিছিলে দাঁড়িয়ে আজনিজের সাথেই নিজের হয় না দেখা।
নিভে আসে রোজ চেনা দুনিয়ার আলো,স্তব্ধ প্রদীপ জ্বালাচ্ছে স্মৃতির ঘর;চৈত্রের মাসের আগুনেও শীত হিম—নিজের কাছেও আমি তো অনেক পর।
আড়ালে লুকাই দীর্ঘশ্বাস-হাহুতাশ,একাকীত্বের ধূসর দুনিয়া বানাই;অচেনা ভিড়েও নিজের ছায়া খুঁজি—মনটাকে শুধু আশাবাদী গান শোনাই।
হারিয়েছি আমি আপন চেনা সে নাম,শুকনো পাতায় মরমর স্মৃতি জপি;এলোমেলো পথ কোন ঠিকানার টানে—নিজেকেই আজ গোপনে দিয়েছি সঁপি।
©রি হোসাইন
উৎসবে যারা মেতেছে উচ্চস্বরে,
তারা কি জানে, কেউ একজন একা?
সব হারানোর মিছিলে দাঁড়িয়ে আজ
নিজের সাথেই নিজের হয় না দেখা।
নিভে আসে রোজ চেনা দুনিয়ার আলো,
স্তব্ধ প্রদীপ জ্বালাচ্ছে স্মৃতির ঘর;
চৈত্রের মাসের আগুনেও শীত হিম—
নিজের কাছেও আমি তো অনেক পর।
আড়ালে লুকাই দীর্ঘশ্বাস-হাহুতাশ,
একাকীত্বের ধূসর দুনিয়া বানাই;
অচেনা ভিড়েও নিজের ছায়া খুঁজি—
মনটাকে শুধু আশাবাদী গান শোনাই।
হারিয়েছি আমি আপন চেনা সে নাম,
শুকনো পাতায় মরমর স্মৃতি জপি;
এলোমেলো পথ কোন ঠিকানার টানে—
নিজেকেই আজ গোপনে দিয়েছি সঁপি।
©রি হোসাইন
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩
বিপ্লবী- ৪২
বিষাক্ত নিদ্রা গুলো চিনে রাখো
আর আমার চোখের কোটরে কালি
যে সকাল হয়নি দেখা, চেষ্টা করো তাকে চেনার
সূর্যের কাছে প্রতিকার চেওনা
একটা শুদ্ধ স্বপ্ন দেখতে চাও
অথবা
যদি পারো সূর্য হয়ে যাও
মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩
বিপ্লবী-৪১
একদিন ডাক দিয়ে চলে যাবো
যে কোনো এক দিন
একটা অযথা দুপুর, খা খা করা রোদ্দুর...... এরপর
কয়েকটা বৃষ্টির ফোঁটা ঝড়ে চলে গেলে যেমনটা
তারপর?
সব কিছু আগের মত?
আগের-ই মত?
কোনো দিন জানবেনা কেউ?
একদিন ডাক দিয়ে চলে গেছে কেউ
বুধবার, ১০ এপ্রিল, ২০১৩
কালো কবিতা-৫৫
সমস্ত অন্ধকার এমন ভাবে গিলে ফেলোছো যে,
এখন আর ভাবার সুযোগ নেই কোনো অন্ধকার ছিলো
যেহেতু অন্ধকার নেই কিংবা ছিলো না
তাই আলো বলতে কোনো অনুভুতি নেই
মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩
প্রেমিক- ৫০
আজ বৃষ্টি হতে চাইলে আমি কোনো বাধা দেবো না
লুকিয়ে ফেলবো শুকনো আকাশ আর দ্বিধাগ্রস্থ মেঘ
স্বাধীন করে দিলাম বিশুদ্ধ বাতাসের ঝড়
একদা বৃক্ষ হয়ে যাবো তারপর
লুকিয়ে ফেলবো শুকনো আকাশ আর দ্বিধাগ্রস্থ মেঘ
স্বাধীন করে দিলাম বিশুদ্ধ বাতাসের ঝড়
একদা বৃক্ষ হয়ে যাবো তারপর
মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩
কালো কবিতা-৫৪
চাঁদ ছোয়া হলোনা
সূর্যের রোগে পেয়ে বসেছে
যাকিছু ছুই
অর্থহীন আকাশ হয়ে যায়
অথচ চাঁদ ছোয়া হলোনা
আজো আমি জোৎসনা বুঝিনা
শনিবার, ৩০ মার্চ, ২০১৩
ঋণ
চিরন্তন ঋণ করে রেখেছি
এক ফোটা স্পর্শ কিংবা এক পশলা বৃষ্টি
চিরন্তন প্রেম এতোটাই মূল্যহীন হবে জানতোনা প্রেমিক
বৃষ্টির গন্ধ পেলে-ই নিজেকে পলাতক মনে হয়
মনে হয় পালিয়ে বেড়াচ্ছি বহুকাল
আরো পালাতে হবে
দূরে পালাতে হবে বৃষ্টির থেকে
শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩
তুমি- ৪৪
তোমাকে ভুলতে গিয়ে এতবার নিজেকে ভুলে ভুলে গেছি যে,
তার পর থেকে
নিজেকে জানতে গিয়ে তোমাকে-ই জেনেছি শুধু
বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩
সে
শুন্যতা এমন
বার বার হৃদয়ে খোঁচায়
একবার এসেছিলো যে
বহু দূর চলে গেছে
তবুও শুন্যতা রেখে গেছে সে
সোমবার, ১৮ মার্চ, ২০১৩
আকাশ
মাঝে মাঝে একটা খোলা আকাশ দেখে আমি চমকে তাকাই
আর তখন আমার চোখে আকাশ ঢুকে যায় গলিত পারদের মত
একটা বিশুদ্ধ আকাশ যখন আমার দৃষ্টিকে গ্রাস করে ফেলে
একটা নিখাদ শুন্যতা যখন আমার আশ্রুতে রুপান্তরিত হয়
আমি দৃশ্যত শুধু অদৃশ্য আকাশ দেশি
চমকে যাই তারপরও তাকাই
একটা নিখাদ শুন্যতা শুধু আমার আশ্রুতে রুপান্তরিত হয়
প্রেমিক- ৪৯
প্রশ্রয় পেলে আমার চুম্বন বিপ্লব ঘটিয়ে দেবে
বুধবার, ১৩ মার্চ, ২০১৩
বিপ্লবী-৪০
একবার কয়েকটা রাত জেগে থাকবো এক সাথে
এক সাথে অনুভব করবো দীর্ঘ অন্ধকার গুলো
এর পর মাত্র একটা প্রদীপ জ্বালাবো
আমি শক্তির তারতম্য দেখতে চাই
আজকাল আমি বিপ্লবী হতে চাই
মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৩
বিপ্লবী- ৩৯
প্রেমিক পুরুষটি বিপ্লবের খোঁজে বহু দূর চলে গেছে
আজ কোনো শিমুল ফুলের উৎসব হবে না
বসন্ত রাজপথে নেমে গেছে
হে প্রেম .........
আমাকে কি একটা বিপ্লব দেবার সাধ্য ছিলো না?
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)