আমি খুব বোধগম্য মানুষ সবাই খুব সহজেই আমাকে বুঝে ফেলে আমাকে কথাও বলতে হয় না এমন কি হাতও নাড়ি না আমার চোখ খুব-ই সাস্থ্যবান কিনা জানি না সেটাও কোনো প্রভাব ফেলেনা সবাই সব কিছু বুঝে ফেলে
আর তাই আমি হাটতে পারিনা আমার পদক্ষেপের আগেই সবাই সরে পরে কোনো কিছু মাড়িয়ে দিতে পারিনা সবাই সব কিছু বুঝে ফেলে
ইচ্ছে হয় বিপ্লবী হয়ে যাই সব কিছু মাড়িয়ে পেছনে চলে যাই
আমার ক্রোধ গুলো ভাষাহীন থেকে থেকে নিঃশব্দে কালো কালো অক্ষরে তারপর কালো কালো শব্দে রুপান্তরি হয় ইচ্ছে হয় শব্দ গুলো মুখের উপর ছুড়ে দিয়ে সব কিছু লন্ড ভন্ড করে দেই