শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১২

সৈকতে




গভীর নীল আর লোনা বাতাসের ঘ্রাণে,
তোমার ডাক মিলেমিশে একাকার সমুদ্রেরই গানে।
বালুতে যে পায়ের চিহ্ন ঢেউয়ে গেছে আজ মুছে,
হারানো সেই রংধনুটা, তোমার মনের ভেতরই আছে।

দাঁড়িয়ে থেকো না একা একা ঐ বিষণ্ণ সৈকতে
স্মৃতিরা আসুক ফিরে ফিরে এই উত্তাল ঝাপটাতে
সমুদ্র তো ভোলে না কাউকে, সে বড় আপনজন,
তোমার নামে সুর বেঁধেছে তার প্রতিটি স্পন্দন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন