বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১২

আসময়

অপেক্ষায় থেমে যায় সময়
আর দীর্ঘ হয়ে যায় দূরত্ব...
তাকালেই ফিকে হয়ে যায় দৃশ্যপট,
সূর্যটা যেন তোমারই অন্তর্গত।

সন্ধ্যার রঙে মিলে-মিশে থাকো তুমি
ছায়ার মতো দীর্ঘ হও আঙিনায়,
একলা দাঁড়িয়ে দিগন্তের শেষ প্রান্তে—
যেখানে এসে পথগুলো সব হারায়।

নিঃশব্দে জমেছে কুয়াশা-ধোঁয়া
স্মৃতির পাতায় ধুলোর আস্তরণ,
তুমি নেই, তবু তোমারই উত্তাপে—
পুড়ছে সমস্ত ধূসর জীবনযাপন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন