মনে করো, সবকিছু ধ্বংসের পর,
আবার—
ঈশ্বরের ইচ্ছে হলো মানুষ বানানোর।
আবার শুরু হবে জীবন।
আগের মতোই, আনা হলো পৃথিবীর মাটি;
কিন্তু এবার ঈশ্বরের ভিন্ন ইচ্ছে হলো—
এবার আর আদম নয়, সৃষ্টি করলেন শুধুই লিলিথ...
ঈশ্বর এবার পক্ষ নিলেন নারীর;
পৃথিবীর মাটি দিয়ে বানানো সেই লিলিথের জন্যই বানালেন স্বর্গ।
তারপর,
লিলিথের পাঁজরের হাড় থেকে
বানালেন আদম...
অথচ এবার কেউ নিক্ষিপ্ত হলো না পৃথিবীতে...
পরাজিত হলো শয়তান।
এইদিকে পরাজিত সামায়েল
কিংবা শয়তান
পৃথিবীর দখল নিলো।
তাদেরও সংসার হলো—
ঘুঘু পাখিদের সাথে।
লিলিথের গর্ভ থেকে
জন্মাতে থাকলো নারীরা,
আর পুরুষেরা—নারীর পাঁজর থেকে।
তারপর,
স্বর্গবাসী পুণ্যবান মানুষেরা
পৃথিবীতেই যেতে চাইলো;
মৃত্যুর পর পুরস্কারে চাইলো—
চড়ুই পাখির সংসার...!!!
রি হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন